বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

‘গেট আউট চুপ্পু’: হাসনাত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৭:০৫

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর ভাষণের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “গেট আউট চুপ্পু।” সংসদে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন সময়েই তিনি এই পোস্ট করেন।

এর আগে একই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়ে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের সংসদ সদস্যরা সংসদ থেকে ওয়াক আউট করেন। বিরোধী দলগুলোর দাবি, রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে তাদের আপত্তি রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেন। তবে ভাষণকে ঘিরে বিরোধী দলের তীব্র প্রতিবাদ ও ওয়াক আউটের ঘটনায় সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top