সংসদ অধিবেশন আগামী রোববার বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৭:১০
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু থেকেই উত্তপ্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী দিনে বিরোধী দলের বিক্ষোভ, প্ল্যাকার্ড প্রদর্শন এবং ওয়াকআউটের ঘটনায় সংসদে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে তার ভাষণ শেষ করার পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অধিবেশন আগামী রোববার (১৫ মার্চ) সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
এর আগে সংসদের বিধি অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানানোর সঙ্গে সঙ্গেই বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃত্বে বিরোধী দলীয় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন।
এ সময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “জুলাই নিয়ে গাদ্দারি চলবে না”, “গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়” এবং “জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো”। বিরোধী সদস্যদের স্লোগান ও প্রতিবাদের মধ্যেই সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
পরিস্থিতির মধ্যে রাষ্ট্রপতি তার নির্ধারিত ভাষণ দেন এবং পরবর্তীতে স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।