সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: সংসদে অর্থমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৭:১৬
বর্তমান সংসদ সদস্য ও তাদের স্বার্থ-সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর নামে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঋণের পরিমাণ এখন ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য সংসদে জানান। অধিবেশনটি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামালের সভাপতিত্বে পরিচালিত হয়।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এমপি এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি থেকে নেওয়া মোট ঋণের স্থিতি ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।
ঋণের একটি বড় অংশ বর্তমানে খেলাপি হিসেবে চিহ্নিত। তবে অর্থমন্ত্রী বিশেষ দ্রষ্টব্য হিসেবে উল্লেখ করেন যে, আদালতের নির্দেশ বা স্থগিতাদেশের কারণে খেলাপি ঋণের কিছু অংশ নিয়মিত ঋণের হিসাবে দেখানো হতে পারে, যা আইনি কারণে খেলাপি তালিকার বাইরে ছিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।