বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

আসিফ নজরুল ও পিএস শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৫

সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেন বুধবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। এতে বলা হয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস শামসুদ্দিন মাসুম এর মাধ্যমে কোটি টাকার ঘুষের লেনদেন হয়েছে।

আবেদনে ৩ মার্চ প্রকাশিত একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আট মাসের মধ্যে (অক্টোবর-২৪ থেকে এপ্রিল-২৫) আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রারদের বদলিতে অসংখ্য অনিয়ম হয়েছে। ওই সময়ে নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে কমপক্ষে ২৮২ জনকে বদলি করা হয়েছে, যার মধ্যে প্রায় ২০০ জন ঘুষের মাধ্যমে পছন্দের অফিসে স্থানান্তরিত হয়েছেন। অভিযোগে বলা হয়েছে, বদলির বিনিময়ে জনপ্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকা নেয়া হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ আছে, নীতিমালা মেনে না বদলি করা হয়েছে, কেউ কেউ এক বছরের মধ্যে একাধিকবার বদলি হয়েছেন, এবং অনেকে প্রতিশ্রুত টাকা পরিশোধ না করায় বদলির আদেশ স্থগিতও হয়েছে। সাব-রেজিস্ট্রি অফিসের ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেড অনুযায়ী পদায়ন ও বদলির নিয়ম অমান্য করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top