বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বিএনপির সব পদ থেকে পদত্যাগ করলেন ব্যারিস্টার কায়সার কামাল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৭:৪১

সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক বার্তায় তিনি নিজেই এ তথ্য জানান।

বার্তায় কায়সার কামাল বলেন, “সালাম নেবেন। আজ ১২ মার্চ আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।”

তিনি জানান, সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top