ইরাকে বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ০৯:১১
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে তিনজন বাংলাদেশি নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (৫ মার্চ) দূতাবাস এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহত তিনজনের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং একজন ফেনী জেলার বাসিন্দা।
দূতাবাসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নম্বর ই এল–০৮৭৫৮৯১), মোহাম্মদ সাব্বির এবং ফেনী জেলার মেহেদী হাসান (পাসপোর্ট নম্বর এ–১৮৬৩৩৯৬১)।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
প্রবাসে তিন বাংলাদেশির অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।