শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

টালিউডের পাওয়ার কাপল রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ জন্মদিন উদযাপন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:২৯

সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক রাজ চক্রবর্তী শনিবার (২১ ফেব্রুয়ারি) ৫১ বছরে পা দিয়েছেন। জন্মদিন উপলক্ষে বরাবরই বিশেষ আয়োজন করেন তার স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এদিন ঘরোয়া পরিবেশে পালন করা হয় জন্মদিন, বিশেষ মেন্যুতে থাকছে ইতালীয় খাবার।

শুভশ্রী সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও আবেগঘন বার্তা। ঘড়ির কাঁটা যখন ১২টা ছুঁই ছুঁই, রাজের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন—“ঈশ্বর জানেন, একে-অপরকে আমাদের কতটা প্রয়োজন। আমি তোমায় সবচেয়ে ভালোবাসি। আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা তোমার সঙ্গে থাকা। শুভ জন্মদিন আমার ভালোবাসা...”

উল্লেখযোগ্য, এই দিনেও রাজ চক্রবর্তী তার আগামী কাজ আবার প্রলয় ২ এর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন। জন্মদিনের আগেই পরিবারের সঙ্গে রেস্তোঁরায় খাওয়ার আয়োজনও করা হয়, যার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।

দাম্পত্যজীবন কাটিয়ে রাজ-শুভশ্রী এই মুহূর্তে দুই সন্তানের অভিভাবক। টালিউডের এই পাওয়ার কাপল প্রেম ও পারিবারিক মুহূর্তকে প্রকাশ্যে কোনো দ্বিধা ছাড়াই ভাগাভাগি করেন। শুভশ্রী বরাবরই রাজের জন্মদিনে বিশেষ পরিকল্পনা করেন—ব্যক্তিগত উপহার, প্রিয় খাবার ও রোমান্টিক বার্তা সবই থাকে এতে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top