সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

বনলতা এক্সপ্রেসে কেন অভিনয় করেননি তা নিজেই জানালেন বিপাশা হায়াত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৬:৩০

সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েও তিনি রাজি হননি।

পডকাস্টে তিনি বলেন, নির্মাতা তানিম নূর নিজেই তাকে ফোন করে একটি চরিত্রের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে বিপাশা হায়াত বললেন, তিনি সবসময় এমন কাজ করতে আগ্রহী যেখানে শারীরিক ও মানসিকভাবে পরিশ্রমের সুযোগ থাকে। সিনেমাটিতে সেই সুযোগ কম থাকায় তিনি কাজটি গ্রহণ করেননি।

‘বনলতা এক্সপ্রেস’ দেশে ইতোমধ্যেই সফলতা পেয়েছে এবং ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকদের জন্য মুক্তি পেয়েছে। সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম এবং আজমেরী হক বাঁধন।

নেটিজেনরা মনে করছেন, ব্যবসার দিক থেকে সিনেমাটি নির্মাতার আগের হিট ‘উৎসব’ এর রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top