মাল্টিপ্লেক্সে সন্ধ্যা ৬টার পর সব শো বন্ধ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৬:৩১
ঈদ উৎসবের রেশ না কাটতেই প্রেক্ষাগৃহ দর্শকদের জন্য এলো হতাশার খবর। ৫ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার পর সকল শো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্লকবাস্টার মাল্টিপ্লেক্স।
শনিবার (৪ এপ্রিল) প্রতিষ্ঠানটি এই ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ব্যবস্থা অনির্দিষ্ট সময়ের জন্য জারি থাকবে। ইতিমধ্যেই যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সরকারের সাম্প্রতিক জরুরি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সকল দোকান, মার্কেট ও ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় মাল্টিপ্লেক্সও একইভাবে শো বন্ধ রাখছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।