মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

বাবাকে নয়,পরিচালক আরিয়ান খান প্রথম অ্যাওয়ার্ডে উৎসর্গ করলেন মাকে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫

সংগৃহীত

বছরের সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রে আছেন শাহরুখপূত্র আরিয়ান খান। সম্প্রতি অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনের প্রথম অ্যাওয়ার্ড হাতে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন তিনি।

মঞ্চে দাঁড়িয়ে আরিয়ান বলেন, “আমিও আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে খুব ভালোবাসি। তবে জীবনের প্রথম পুরস্কারটি আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। ছোটবেলা থেকেই মা আমাকে বলতেন, তাড়াতাড়ি শুয়ে পড়তে, কাউকে খারাপ কথা বা গালিগালাজ না করতে। আজ নিজের প্রথম ছবিতে এই মূল্যবোধগুলো প্রয়োগ করতে পেরেই প্রথম পরিচালনার জন্য এই পুরস্কার পাচ্ছি। আশা করি আজ বাড়ি গিয়ে একটু কম বকুনি খাবো।”

আরিয়ানের এই হালকা রসিক মন্তব্যে দর্শকাসনে উপস্থিত সবাই হেসে ওঠেন, মুহূর্তটি হয়ে ওঠে আরও উষ্ণ ও স্মরণীয়।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। মুক্তির পরপরই সিরিজটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। মাত্র দুই সপ্তাহের মধ্যে এটি বিশ্বজুড়ে অ-ইংরেজি শোর তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নেয়। পাশাপাশি ১৪টি দেশে ট্রেন্ডিং হয় এবং ৯টি দেশে সব সিরিজকে পেছনে ফেলে দেয়, যা আরিয়ানের পরিচালনাগত যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top