নতুন আইটেম গান নিয়ে ফিরছেন অভিনেত্রী কৃতি শ্যানন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৩:৪২
‘মিমি’ সিনেমার জনপ্রিয় গান ‘পরম সুন্দরী’ দিয়ে আইটেম নম্বরে প্রথমবার আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। প্রথম প্রচেষ্টাতেই নজর কাড়েন তিনি। এবার আবারও বড় পর্দায় আইটেম গানে দেখা যাবে এই অভিনেত্রীকে।
মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এ বরুণ ধাওয়ানের সঙ্গে পর্দায় ঝড় তুলবেন কৃতি শ্যানন। সিনেমাটির শেষ অংশে অর্থাৎ পোস্ট-ক্রেডিট দৃশ্যে একটি বিশেষ আইটেম গানে একসঙ্গে পারফর্ম করবেন এই জনপ্রিয় জুটি।
বরুণ-কৃতির অনস্ক্রিন রসায়ন বলিউড দর্শকদের কাছে আগেই পরিচিত। এর আগে ‘ভেড়িয়া’ সিনেমায় তাদের জুটি দর্শকের প্রশংসা কুড়ায়। এবার আবারও তাদের একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
ডেভিড ধাওয়ান পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর ও পূজা হেগড়ে। সিনেমাটি পুরোনো বলিউডি রোমান্টিক নস্টালজিয়ার আবহ ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানা গেছে।
সব ঠিক থাকলে আগামী ২২ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।