সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

মনোনয়ন না পেয়ে আবেগঘন প্রতিক্রিয়া কনকচাঁপার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৭:২৮

সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে নিজের অবস্থান ও অনুভূতি জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও রাজনৈতিক কর্মী কনকচাঁপা।

সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দলের সিদ্ধান্তে তিনি বিচলিত নন এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে দেশের মানুষের জন্য কাজ করে যেতে চান।

পোস্টে কনকচাঁপা উল্লেখ করেন, জীবনের নানা পর্যায়ে তিনি “আলহামদুলিল্লাহ” বলেই সামনে এগিয়েছেন। জাতীয় নির্বাচন থেকে শুরু করে সংরক্ষিত আসনের মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিয়েও তিনি জনমানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েছেন বলে জানান।

তিনি আরও লেখেন, কাঙ্ক্ষিত মূল্যায়ন না পেলেও তিনি বিশ্বাস করেন এর পেছনে কোনো না কোনো মঙ্গল রয়েছে। নিজেকে “কণ্ঠ শ্রমিক” ও “সাদামাটা মানুষ” হিসেবে উল্লেখ করে তিনি জানান, গান ছাড়াও দেশের জন্য তার আরও অনেক কিছু করার আছে।

দলের সিদ্ধান্তের পরও দেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কনকচাঁপা বলেন, বড় কোনো অর্জন না হলেও তিনি শেষ পর্যন্ত দেশের মাটির সঙ্গে যুক্ত থেকেই কাজ করে যেতে চান।

তার এই আবেগঘন পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top