জালিয়াতি মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৬ এপ্রিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৬:২০

সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট দখলের মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেন-এর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।

আজ (৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচার উপযোগী হওয়ায় তা ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ স্থানান্তরের আদেশ দেন এবং অভিযোগ গঠনের দিন ধার্য করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, আসামিদের আদালতে হাজিরার জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল করে নিজের নামে রেজিস্ট্রি করেছেন। মামলাটি গত বছরের ১৫ এপ্রিল দুদক দায়ের করে। তদন্ত শেষে ১১ ডিসেম্বর টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির তিনটি পৃথক মামলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top