মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদরদপ্তরে পাঠান।

সংবাদমাধ্যমকে তিনি জানান, মূলত পারিবারিক ও ব্যক্তিগত কারণেই আগাম সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার চুক্তির মেয়াদ আগামী ২১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় নয় মাস আগেই তিনি পদত্যাগের আবেদন করলেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম-ও পদত্যাগপত্র জমা দেন। প্রশাসনের উচ্চপর্যায়ে ধারাবাহিক এই পরিবর্তন ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

সাজ্জাত আলীর অব্যাহতির আবেদন বর্তমানে পুলিশ সদরদপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তা কার্যকর হবে। ডিএমপি কমিশনারের পদটি রাজধানীর আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় শূন্য পদে দ্রুত নতুন নিয়োগ দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top