ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনার কারনেই স্বাস্থ্যখাতের দুরবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৭:২১
দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানান, পূর্ববর্তী সরকার ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৫–৫.৫ বছর ধরে হাম প্রতিরোধে কোনো ক্যাম্পেইন চালানো হয়নি। নিয়ম অনুযায়ী প্রতি ৪ বছর পরপর হাম-রুবেলার টিকা দেওয়া উচিত, কিন্তু তা হয়নি। ফলে নতুন প্রজন্মের শিশুরা আক্রান্ত হচ্ছে। এছাড়াও, পূর্ববর্তী সরকারের গাফিলতির কারণে দেশব্যাপী টিকার ঘাটতি দেখা দিয়েছে।
তিনি জানান, ৫ এপ্রিল থেকে জরুরি ভিত্তিতে টিকাদান শুরু হয়েছে। মন্ত্রণালয় ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে, ইতিমধ্যেই ৭৩ হাজার শিশু টিকা নিয়েছে। টিকার পাশাপাশি ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য আইসোলেশন ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে আরও আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হাম মোকাবিলায় ৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।