মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ০৩:০৩

সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র সহকারী মুজিবুল আলম।

মুজিবুল আলম জানান, ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী, ৩ ও ৪ জানুয়ারি দেশের সব আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। যে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সেই আপিল নিষ্পত্তি করা হবে। চূড়ান্তভাবে বৈধ প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top