ইরানের পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আন্তর্জাতিক জ্বালানি ও কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। ফ্লোরিডায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভারত এখন থেকে ইরানের বদলে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল আমদানি করবে।
মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরে ভারতকে এমন দেশ থেকে জ্বালানি আমদানি করতে উৎসাহিত করছে, যাদের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। ঐতিহাসিকভাবে ভারত ইরানের তেলের বড় ক্রেতা হলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে তা কমে গেছে।
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল ও শুল্ক পুনর্বিবেচনা করে নয়াদিল্লিকে ভেনেজুয়েলার তেলের বাজারে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ভারতের এই সম্ভাব্য পরিবর্তন আন্তর্জাতিক তেল বাজার এবং ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সূত্র: দ্য টাইমস্ অব ইন্ডিয়া
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।