জাপানে আফগান দূতাবাস বন্ধ, কূটনৈতিক কার্যক্রম স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫২
জাপানে আফগানিস্তান দূতাবাসের সব কার্যক্রম শনিবার (৩১ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। টোকিওতে দেশটির রাষ্ট্রদূত শিদা মোহাম্মদ আবদালি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “ভারাক্রান্ত হৃদয়ে আমি টোকিও ছাড়ছি।”
দূতাবাসটি বন্ধ হওয়ার আগে আফগানিস্তান ও জাপানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ এবং জাপানে বসবাসরত আফগান নাগরিকদের জন্য পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা প্রদান করত।
তালেবান ক্ষমতা দখলের পর ২০২১ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে আফগান দূতাবাসগুলোর কার্যক্রম সীমিত বা বন্ধ হতে শুরু করে। জাপান এখনও তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি এবং মূলত মানবিক সহায়তার মাধ্যমে সীমিত যোগাযোগ বজায় রাখছে। এর ফলে বিদেশে থাকা আফগান নাগরিকদের কূটনৈতিক সহায়তা পাওয়ার বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে।
সূত্র: খামা প্রেস
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।