মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান:দ্য ইকোনমিস্ট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮

সংগৃহীত

যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট উল্লেখ করেছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাময়িকীর ২ ফেব্রুয়ারি প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, খ্যাতনামা রাজনৈতিক পরিবারের ৬০ বছর বয়সী তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রার্থী।

বিশ্লেষণে বলা হয়েছে, এটি ২০২৪ সালের ‘বিপ্লব’-এর পর প্রথম নির্বাচন, যা দেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনবে, আইনশৃঙ্খলার উন্নতি ঘটাবে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনঃস্থাপন করবে।

দ্য ইকোনমিস্ট স্মরণ করিয়ে দিয়েছে, বহু বছর ধরে বিএনপি তার প্রয়াত মা খালেদা জিয়া এবং তার বাবা, প্রাক্তন প্রেসিডেন্টের নেতৃত্বে পরিচালিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দলটি জনমত জরিপে এগিয়ে রয়েছে। সাময়িকী অনুসারে, তারেক নির্বাচিত হলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে, তরুণদের প্রশিক্ষণ দিতে এবং দেশের পানি ও পরিবেশ সংরক্ষণে উদ্যোগ নেবেন।

প্রতিবেদনটি উল্লেখ করেছে, তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। এছাড়া ২০২৪ সালের বিক্ষোভের হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের প্রয়োজনীয়তাও তিনি স্বীকার করেছেন, তবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবেন না।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top