সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

ইরানের যে শর্ত মানলেই খুলে দিবে হরমুজ প্রনালি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৭:২০

সংগৃহীত

ইরান জানিয়েছে, যুদ্ধের কারণে তাদের সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ পরিশোধ ছাড়া হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না। রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রধান সাইয়্যেদ মেহদি তাবাতাবেয়ী বলেন, ক্ষতিপূরণ “ট্রানজিট ফি বা যাতায়াত মাশুলের মাধ্যমে একটি নতুন আইনি কাঠামোর ভিত্তিতে” পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ রাখার ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন, তা চরম হতাশা ও ক্ষোভ থেকে উঠে এসেছে। তিনি এই মন্তব্যকে “অশ্লীল ও আজেবাজে” হিসেবে অভিহিত করেছেন।

এদিকে ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি বিব্রতকর পোস্টের মাধ্যমে ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে বিতর্কে পড়েছেন। বিরোধী সিনেটররা তার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স লিখেছেন, “ইরানে যুদ্ধ শুরু হওয়ার এক মাস পর ইস্টার সানডের দিনে ট্রাম্পের এমন বক্তব্য বিপজ্জনক ও মানসিকভাবে ভারসাম্যহীন।” সিনেটর ক্রিস মারফি বলেন, ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য হলে তিনি সংবিধানের ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করতেন, কারণ প্রেসিডেন্ট ইতিমধ্যেই হাজারো মানুষের মৃত্যু ঘটিয়েছেন এবং আরও মানুষকে ঝুঁকিতে ফেলতে যাচ্ছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top