শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

ইরান-ইসরায়েল সংঘাতে ফ্লাইট জটিলতায় পড়লেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৭

সংগৃহীত

পবিত্র ওমরাহ সম্পন্ন করে দেশে ফেরার পথে মুশফিকুর রহিম ফ্লাইট জটিলতায় পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মুশফিকুর লিখেছেন, “আমি কয়েক দিন আগে ওমরাহ হজ্জের জন্য মক্কা এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজ্জ সম্পন্ন করেছি এবং আজ দুবাই হয়ে বাংলাদেশের পথে রওনা হওয়ার কথা ছিল। আমরা সকালে জেদ্দা থেকে দুবাই ফ্লাইট (ইমিরেটস EK-0806) ধরেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষের কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে।”

উৎকণ্ঠা প্রকাশ করে তিনি আরও বলেন, “এখন আমি জেদ্দা বিমানবন্দরে আছি, সঙ্গে আছেন হাজার হাজার যাত্রী। শুধুমাত্র মহান আল্লাহই জানেন আমরা কখন এবং কিভাবে অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে মিলিত হয়ে ঢাকা পৌঁছাতে পারব।”

পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত মুশফিকসহ যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষা করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top