সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে যা বললেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৬:২৮

সংগৃহীত

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই আন্দোলনে নিহতদের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কোনো মৃত্যুই কাম্য নয়, প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রতিটি জীবনই অমূল্য।”

সাকিব আরও বলেছেন, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত অপরিহার্য, যাতে দায়ীদের বিচার নিশ্চিত করা যায়। তিনি বলেন, “আমি চাই প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার নিশ্চিত করা হোক। কিন্তু কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়।”

উল্লেখ্য, রাজনৈতিক পরিবর্তনের পর সাকিব আল হাসানের বিরুদ্ধে খুন, আর্থিক অনিয়ম, শেয়ারবাজার কারসাজি ও দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে। কিছু ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হওয়ায় তিনি এখনও দেশে ফেরেননি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top