শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

শ্রীলঙ্কার উপকূলে ইরানি যুদ্ধজাহাজ ডুবে নিখোঁজ ১০১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৯:৪৫

সংগৃহীত

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে বুধবার (৪ মার্চ) একটি ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন হামলার ফলে অন্তত ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন। জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর শ্রীলঙ্কা নৌবাহিনী ও বিমানবাহিনী উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ পার্লামেন্টে জানিয়েছেন, আজ ভোরের দিকে ইরানি নৌবাহিনীর ‘আইআরআইএস ডেনা’ জাহাজ থেকে বিপদ সংকেত আসে। পরে শ্রীলঙ্কান নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান উদ্ধার অভিযানে অংশ নেয়।

আলজাজিরা এবং রয়টার্সের খবরে বলা হয়েছে, জাহাজটিতে প্রায় ১৮০ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার স্থানে এখনও শ্রীলঙ্কা নৌবাহিনী একটি তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

জানা গেছে, ইরানি ফ্রিগেটটি গত মাসে ভারতের পূর্ব উপকূলীয় শহর বিশাখাপত্তনমে আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় অংশ নিয়ে ফিরে আসছিল। শ্রীলঙ্কার নৌবাহিনী জাহাজটির বিপদে পড়ার তথ্য পাওয়ার পর অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করে।

শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, জাহাজটি যে এলাকায় ডুবে গেছে, সেখানে অন্য কোনো জাহাজ বা বিমান উপস্থিত নেই। উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top