মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন নেয়ে, শিক্ষক-কর্মকর্তাদের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৭:৪৭

সংগৃহীত


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে এবং এ সময়ের মধ্যে কোনো ধরনের ছুটির আবেদন না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচনকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগের কোনো শিক্ষা সফরের সময়সূচি নির্ধারণ না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান ও দপ্তর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top