শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৫:৪২

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সভা শেষে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top