জাতীয় নির্বাচন উপলক্ষে ৪ দিনের ছুটিতে যাচ্ছে ইবি
ইবি প্রতিনিধি | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৪০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে উপাচার্যের ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি ক্যাম্পাস ঐচ্ছিকভাবে বন্ধ থাকবে। সবমিলিয়ে আগামী ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বন্ধকালীন সময়েও বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ যেমন আইসিটি সেল, চিকিৎসা, পানি, বিদ্যুৎ, নিরাপত্তা ও এস্টেট শাখা চালু থাকবে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।