সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৫৪ শিক্ষার্থী পেলেন ১৯ লাখ টাকার বৃত্তি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন বর্ষের ১৫৪ জন শিক্ষার্থীকে মোট ১৯ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। বিভাগের অধীন পাঁচটি ট্রাস্ট ফান্ড থেকে এই বৃত্তি দেওয়া হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিভিন্ন ট্রাস্ট ফান্ড থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আইএইচসি-স্ন্যাব চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে ১১৫ জন, মোহসেন আরা বেগম এন্ডোমেন্ট ফান্ড থেকে ২৮ জন, অধ্যাপক মমতাজুর রহমান তরফদার স্মারক বৃত্তি তহবিল থেকে ২ জন, তীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ ট্রাস্ট ফান্ড থেকে ৩ জন এবং প্রফেসর এ কে এম আবদুল আলীম ট্রাস্ট ফান্ড থেকে ৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।

অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। এছাড়া বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন এবং দাতা প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল্লাহ আল হাসান।

অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডগুলোর পরিচিতি তুলে ধরেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top