মায়ের জীবন বাঁচাতে ঢাবি শিক্ষার্থী সজলের আর্তনাদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১২:১২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সজল কুমার রায় আজ এক অসম লড়াইয়ের মুখোমুখি—একদিকে নিজের স্বপ্ন, অন্যদিকে মায়ের জীবন বাঁচানোর সংগ্রাম।
প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই মেধাবী শিক্ষার্থীর জীবনের শুরুটা ছিল দারিদ্র্য ও কষ্টের ভেতর দিয়ে। নুন আনতে পান্তা ফুরায় এমন পরিবারের সন্তান সজল ছোটবেলা থেকেই অভাব-অনটনের সঙ্গে যুদ্ধ করে বড় হয়েছেন। এখনো টিউশনির আয়েই নিজের পড়াশোনা ও পরিবারের খরচ চালাতে হয় তাকে।
কিন্তু এই লড়াই আরও কঠিন হয়ে উঠেছে যখন তার মা স্বপ্না রানী (৪৬) ধরা পড়েন জটিল ব্রেস্ট ক্যান্সারে। প্রথমে রোগটি ধরা পড়ে ২০২৪ সালে রংপুরে পরীক্ষার মাধ্যমে। এরপর একের পর এক চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, রংপুর থেকে ঢাকা—কিন্তু কোথাও মিলেনি আশানুরূপ সাফল্য।
চিকিৎসার খরচে ইতিমধ্যেই নিঃস্ব পরিবারটি। শেষ সম্বল জমি, গরু—সবই বিক্রি হয়ে গেছে। তবুও থেমে নেই চিকিৎসা, থেমে নেই মায়ের জন্য সন্তানের লড়াই।
বর্তমানে স্বপ্না রানী ঢাকার আহসানউল্লাহ মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি, যেখানে প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা—যা এই পরিবারের জন্য এখন আকাশছোঁয়া স্বপ্নের মতো।
সজল কুমার রায় কণ্ঠে হতাশা আর চোখে আশা নিয়ে বলেন, “আমরা সবকিছু শেষ করে ফেলেছি। এখন মাকে বাঁচাতে হলে শুধু মানুষের সাহায্যই শেষ ভরসা।”
প্রতিমাসে ৩০–৩৫ হাজার টাকা চিকিৎসা খরচ জোগাড় করতেই হিমশিম খাচ্ছে পরিবারটি। আগামী চিকিৎসা পরিকল্পনা নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন তারা।
এই অবস্থায় সজল সমাজের বিত্তবান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সহানুভূতিশীল মানুষের কাছে মায়ের চিকিৎসার জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
স্বজল কুমার রায়ের নম্বর ০১৬১২০২৩৮৮৬ (বিকাশ, নগদ, রকেট)। এ ছাড়া, ব্র্যাক ব্যাংক, নাম: Shojol Kumar, অ্যাকাউন্ট নম্বর: 1066367030001, শাখা: এলিফ্যান্ট রোড, রাউটিং নম্বর: 060261339। ইসলামী ব্যাংক, নাম: Shojol Kumar, অ্যাকাউন্ট নম্বর: 20502156700186003, শাখা: এলিফ্যান্ট রোড, রাউটিং নম্বর: 125261337।
একজন শিক্ষার্থীর এই কান্না শুধু একটি পরিবারের নয়—এটি হয়ে উঠেছে মানবিকতার কাছে এক নিঃশব্দ আর্তনাদ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।