১২ মাসের নাম বলতে গিয়ে বিপাকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৬:১৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বাংলা ১২ মাসের নাম সঠিকভাবে বলতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে এক আলাপচারিতায় তাকে বাংলা মাসের নাম জিজ্ঞেস করা হলে তিনি ধারাবাহিকভাবে নামগুলো বলতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভাদ্রসহ কিছু মাস উল্লেখ করেন, তবে পূর্ণাঙ্গভাবে ১২ মাসের নাম সম্পূর্ণ করতে ব্যর্থ হন।
তার এই অসংলগ্ন উত্তরটির ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি অনলাইনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিশেষ করে একটি ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের মতো পদে থেকে বাংলা মাসের নাম সঠিকভাবে বলতে না পারা নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।