‘আমারে একলা রাইখা চইলা গেলা, আমি এখন কী করমু’
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১০:১৬
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেলে এক যাত্রী তাঁর স্ত্রী ও সন্তানকে হারিয়ে মর্মাহত হয়ে কাঁদতে কাঁদতে বলেন, “আমারে একলা রাইখা চইলা গেলা, আমি এখন কী করমু। কত করে কইলাম তোমরা বাড়ি থাকো, আমি যাই; আমার ডিউটি আছে। বউ কইল না তুমি একলা একলা যাইবা। আমার ভালো লাগে না। এখন আমারে ছাইরা কেমনে একলা রাইখা চইলা গেলা।”
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি ৩নং পল্টুনে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে ৪০-এর বেশি যাত্রী ছিলেন। অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
সাঁতরে তীরে আসা ওই যাত্রী জানান, তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকায় ফিরছিলেন। “তাকে বলেছিলাম ২৯ মার্চ আমার ডিউটি আছে, তোমরা বাড়ি থাকো। বউ শুনলো না। বললো, ‘আমার ভালো লাগে না যদি আব্দুল্লাহর বাপ তোমাকে না দেখলে’। আমি সাঁতরে বাঁচতে পেরেছি, তবে স্ত্রী ও শিশু নিখোঁজ রয়েছেন,” তিনি কাঁদতে কাঁদতে বলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহতের খবর পাওয়া গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।