বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১১:১৬

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় তারা জাতীয় প্যারেডগ্রাউন্ডে যোগ দেন এবং পরে কুচকাওয়াজে অংশ নেওয়া বাহিনীকে সালাম গ্রহণ করেন।

দীর্ঘ দেড় দশকের পর আবারও ২৬ মার্চের মহান স্বাধীনতা দিবসে ফিরে এসেছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেডগ্রাউন্ডে স্থল ও আকাশে প্রদর্শিত হয়েছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা। কুচকাওয়াজে অংশ নিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।

এবারের কুচকাওয়াজে অংশ নিয়েছে সাজোয়া, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, সার্ভিসেস, প্যারা কমান্ডো, নৌবাহিনী এবং আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট। আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করবেন। একইসঙ্গে বিমান বাহিনীর বিভিন্ন কৌশলগত প্রদর্শনিও অনুষ্ঠিত হয়েছে।

সবশেষে মিগ-২৯ যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি টানবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top