মুন্সিগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে জবাই করা ১৩টি ঘোড়া উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৫:০৮
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা-এর ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকা-এ একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে জবাই করা ১৩টি ঘোড়া উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে স্থানীয়রা ঘোড়া জবাই করার খবর পেয়ে বাড়িতে জড়ো হলে অসাধু চক্রের সদস্যরা ঘোড়াগুলো ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পরিত্যক্ত ঘরের ভেতর জবাই করা ঘোড়াগুলো দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানান।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী হাসান মিয়া জানিয়েছেন, এলাকায় দীর্ঘদিন ধরেই একটি চক্র ঘোড়া জবাই করে বিক্রি করছে। আজ তাদের উপস্থিতি ধরা পড়লে দ্রুত প্রশাসনকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে গজারিয়ার ইউএনও মো. মাহমুদুল হাসান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চক্রের কোনো সদস্য আটক করা যায়নি। তিনি আরও জানিয়েছেন, পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি প্রাণিসম্পদ কার্যালয় ও স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধির সমন্বয়ে জবাই করা ঘোড়াগুলো মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।