দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরপরই বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব উঠেছে। এতে সাধারণ যাত্রীদের ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাস মালিক সমিতির পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে, যার ভিত্তিতে আজ সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের মহানগরীগুলোতে বাস ভাড়া প্রায় ৬৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি জানানো হবে। পাশাপাশি দূরপাল্লার বাসের ক্ষেত্রে ভাড়া ৩৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে।
অন্যদিকে অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনে যুক্ত লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
তাদের প্রস্তাবে আরও বলা হয়েছে, ১০০ কিলোমিটারের কম ও বেশি দূরত্বে কিলোমিটারপ্রতি এক টাকা করে ভাড়া বাড়ানোর কথা। এছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।
ভাড়া বৃদ্ধির এই প্রস্তাব ঘিরে সাধারণ যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।