কিশোরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে আব্দুল মান্নান নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানাধীন পুলেরঘাট বাজার সংলগ্ন জালুয়াপাড়া মোড়ে ফাল্গুনী সিনেমা হলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পূর্ব থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন এসআই মামুনুর রশিদ ও পিএসআই খলিলুর। তারা জানান, গ্রেফতারকৃত মান্নান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাকে ধরতে পুলিশ আগে থেকেই নজরদারি চালিয়ে আসছিল।
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-৪২, তারিখ: ২১ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে এলাকাকে মাদকমুক্ত করা হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।