দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০

স্বর্ণ।  ছবি: সংগৃহীত

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামে।

সবশেষ গত সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যা সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

আজকের স্বর্ণের দাম (প্রতি ভরি)

  • ২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা

  • ২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা

  • ১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।

স্বর্ণের দামের সাম্প্রতিক চিত্র

  • ২০২৬ সালে (এখন পর্যন্ত):

    • মোট সমন্বয়: ২৮ বার

    • দাম বেড়েছে: ১৮ বার

    • দাম কমেছে: ১০ বার

  • ২০২৫ সালে:

    • মোট সমন্বয়: ৯৩ বার

    • দাম বেড়েছে: ৬৪ বার

    • দাম কমেছে: ২৯ বার

আজকের রুপার দাম (প্রতি ভরি)

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

  • ২২ ক্যারেট: ৬ হাজার ৩৫৭ টাকা

  • ২১ ক্যারেট: ৬ হাজার ৬৫ টাকা

  • ১৮ ক্যারেট: ৫ হাজার ১৯০ টাকা

  • সনাতন পদ্ধতি: ৩ হাজার ৯০৭ টাকা

রুপার দামের সাম্প্রতিক চিত্র

  • ২০২৬ সালে (এখন পর্যন্ত):

    • মোট সমন্বয়: ১৭ বার

    • দাম বেড়েছে: ১০ বার

    • দাম কমেছে: ৭ বার

  • ২০২৫ সালে:

    • মোট সমন্বয়: ১৩ বার

    • দাম বেড়েছে: ১০ বার

    • দাম কমেছে: ৩ বার



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top