বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

দ্বিতীয়বার মা হলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৩:০৭

সংগৃহীত

আবারও মাতৃত্বের আনন্দে ভাসছেন সোনম কাপুর। ২৯ মার্চ তার কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। স্বামী আনন্দ আহুজার সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করায় ভীষণ খুশি এই তারকা দম্পতি।

সামাজিকমাধ্যমে সুখবরটি নিজেই জানান সোনম। তিনি লেখেন, সবার আশীর্বাদে তারা দ্বিতীয়বার পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এবং পরিবারে নতুন সদস্য আসায় আনন্দ যেন আরও বেড়ে গেছে।

নতুন অতিথিকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে পুরো পরিবার। সোনম জানান, তাদের বড় ছেলে বায়ু ছোট ভাইকে স্বাগত জানাতে দারুণ খুশি। চারজনের এই পরিবার এখন নতুন করে জীবনকে সাজানোর স্বপ্ন দেখছে।

খবরটি প্রকাশ্যে আসতেই বলিউডে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। করিনা কাপুর, রিয়া কাপুর এবং হুমা কুরেশি-সহ অনেকেই ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন মা ও নবজাতককে।

উল্লেখ্য, ২০১৮ সালে অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর বিয়ে করেন আনন্দ আহুজাকে। ২০২২ সালের আগস্টে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। এরপর গত বছরের নভেম্বরে দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবর জানান তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top