যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাইলট
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৪:৩৩
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় পাইলট অল্প আঘাত নিয়ে প্রাণে বেঁচে গেছেন।
মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার লাস ভেগাসের উত্তরে নেলিস এয়ার ফোর্স বেসের নিয়ন্ত্রিত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এটি ইন্ডিয়ান স্প্রিংস এলাকার কাছে নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের ভেতরে পড়ে।
দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করার কথা জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
সূত্র: ইন্ডিয়া টুডে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।