বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

রাহুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৩:০৮

সংগৃহীত

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার (২৯ মার্চ) রাতে সামাজিকমাধ্যমে শোকবার্তা জানিয়ে তিনি লেখেন, “কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না।” প্রিয় এই অভিনেতার মৃত্যুতে তিনি নিজেকে হতচকিত, মর্মাহত ও শোকাহত বলে উল্লেখ করেন।

জানা গেছে, দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে। ঢেউয়ের তোড়ে সহ-অভিনেত্রী শ্বেতার সঙ্গে পানিতে তলিয়ে যান ৪৩ বছর বয়সী রাহুল। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী তার শোকবার্তায় আরও বলেন, রাহুল শুধু একজন দক্ষ অভিনেতাই নন, একজন ভালো মানুষও ছিলেন। তার এই অকালপ্রয়াণে বাংলা অভিনয় জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।

তিনি অভিনেতার পরিবার, স্বজন ও অসংখ্য ভক্ত-অনুরাগীর প্রতি গভীর সমবেদনা জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top