দেশে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮
বাংলাদেশে চলতি বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানায়, জানুয়ারিতে দেশের উত্তরাঞ্চলে ওই নারী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান।
মৃত নারীর বয়স আনুমানিক ৪০–৫০ বছর। ২১ জানুয়ারি তার শরীরে জ্বর, মাথাব্যথা ও অন্যান্য নিপাহ ভাইরাসের লক্ষণ দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার এক সপ্তাহ পর তার মৃত্যু ঘটে। পরে পরীক্ষায় নিশ্চিত হয়, তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন।
সূত্র জানায়, ওই নারী সম্প্রতি কোনো ভ্রমণ করেননি, তবে কাঁচা খেজুরের রস খেয়েছিলেন। সাধারণত নিপাহ ভাইরাস ছড়ায় বাদুড়ের মাধ্যমে। বাদুড় খেজুরের রস বা ফল থেকে মানুষ সংক্রমিত হতে পারে।
মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ৩৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে; তবে সবার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। হু জানিয়েছে, এই ভাইরাস সহজে একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায় না, তাই আন্তর্জাতিকভাবে বড় কোনো ঝুঁকির সম্ভাবনা নেই।
উল্লেখ্য, ২০২৫ সালে দেশে নিপাহ ভাইরাসে চারজনের মৃত্যু হয়েছিল। এ পর্যন্ত এই রোগের কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা আবিষ্কৃত হয়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।