মিসেস দিলারা হাফিজ এর জানাজা ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৩:৩৭
জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
জানা গেছে, তার জানাজা আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। পরে বাদ যোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে আরেক দফা জানাজা শেষে বনানী সামরিক কবরস্থান-এ তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।