সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার গুরুত্ব দিচ্ছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৪:১১

সংগৃহীত

নিজ জেলা বগুড়ায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এটি ছিল দীর্ঘদিন পর তার প্রথম বগুড়া সফর। সফরের শুরুতে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন।

দিনব্যাপী সফরসূচির অংশ হিসেবে তিনি ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনের কথাও উল্লেখ করেন, যা স্থানীয় প্রশাসনিক কাঠামোতে নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিকেলে তিনি গাবতলীর বাগবাড়ী গ্রামে পারিবারিক ভিটা পরিদর্শন করেন এবং সেখানে বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি স্থানীয় একটি হাসপাতাল ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কেও অবহিত হন।

সফরের শেষ পর্যায়ে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং একটি মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top