মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: টুকু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৪:৪৮
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যার ফলে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দাম বাড়ানো হলেও এখনো সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাজারে কিছুটা প্রভাব পড়তে পারে। তিনি উদাহরণ হিসেবে বলেন, যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বেড়েছে, যা বৈশ্বিক পরিস্থিতিরই প্রতিফলন।
তিনি আরও বলেন, বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা দিয়ে জ্বালানি আমদানি করতে হয়। তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা যায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।