বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

পোলিং এজেন্ট বের করার অভিযোগ তুললেন ডা. তাসনিম জারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, তার পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। এছাড়া তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার নিজের নির্বাচনি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং অনেককে বের করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে, পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হবে।”

এর আগে ডা. তাসনিম জারা ঢাকার অন্য কেন্দ্রে ভোট দেন। এদিন সকাল ৮টা ৪০ মিনিটে তিনি খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top