নির্বাচনে বিজয়ী হলেন যে ৭ নারী প্রার্থী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলের ভিত্তিতে দলটির প্রার্থীরা ২০০টির বেশি আসনে জয় পেয়েছেন।
বিজয়ীদের মধ্যে ছয়জন নারী প্রার্থী বিএনপি থেকে সরাসরি ভোটে জয়ী হয়েছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। ফলে এবার সরাসরি ভোটে সাতজন নারী সংসদে প্রতিনিধিত্ব করবেন।
জয়ী নারী প্রার্থীদের তালিকা:
মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা
ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু
সিলেট-২: তাহসিনা রুশদীর লুনা
ফরিদপুর-২: শামা ওবায়েদ
ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল
নাটোর-১: ফারজানা শারমিন পুতুল
ব্রাহ্মণবাড়িয়া-২: স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা
বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সক্রিয়তা, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং নারী নেতৃত্বের গ্রহণযোগ্যতা বৃদ্ধিই এই সাফল্যের মূল কারণ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।