এ বিজয় গণতন্ত্র ও বাংলাদেশের, আজ থেকে আমরা স্বাধীন: তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:২৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাফল্যের পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সংবাদ সম্মেলনে দেশের জনগণকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, “এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।”
তারেক রহমান বলেন, “দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি—এমন পরিস্থিতির মধ্য দিয়েই আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং থাকবো।”
সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দলেরকেও অভিনন্দন জানান। বলেন, “জামায়াত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিয়েছে। প্রতিটি রাজনৈতিক দলকে আন্তরিক অভিনন্দন জানাই।”
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।