বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৮:১২

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ইতিবাচক দিকে এগোচ্ছে। তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল জানান, “কেবিনে স্যারের চিকিৎসা চলছে। আগের চেয়ে অবস্থা অনেকটাই উন্নতির দিকে। প্রতিদিন থেরাপিও দেওয়া হচ্ছে এবং ডাক্তাররা পুরো মনোযোগ দিয়ে দেখাশোনা করছেন।”

আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। এ সময় তারা মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নেন এবং কিছু সময় একসঙ্গে কাটান।

বর্তমানে সিঙ্গাপুরে তার চিকিৎসার দায়িত্বে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কয়েক দিন আগে নজরুল ইসলাম খানও মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে এসেছিলেন।

গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারালে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশের প্রখ্যাত নিউরো চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্তে দ্রুত তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করা হয় এবং ৭২ ঘণ্টার মধ্যে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top