রাজধানীর তুরাগে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৯:৩২
রাজধানীর তুরাগ এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রানাভোলা এলাকার আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের পাশের বস্তিতে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট কাজ করছে।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।