“জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার”:সারজিস আলম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২

সংগৃহীত

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরকারের এ সিদ্ধান্তকে “জ্বালানি সিন্ডিকেটের কাছে নতি স্বীকার” বলে মন্তব্য করেন। তার মতে, এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে এবং এতে একটি প্রভাবশালী সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করা হয়েছে।

এর আগে সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। নতুন দরে ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, নতুন এই মূল্য রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top