সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান:
লালমনিরহটে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৩:৩২
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে। রামখানা ও অনন্তপুর বিওপির পৃথক দুই অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ২৯ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে রামখানা বিওপি এবং সকাল ১১টার দিকে অনন্তপুর বিওপির বিশেষ টহল দল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযান চলাকালে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জব্দ করা হয়. স্বর্ণকাতান শাড়ি: ১৬৭টি (মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা) । সিল্ক শাড়ি: ৭৬টি (মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা)। প্যান্টের কাপড়: ৩ থানা (মূল্য ৩৬ হাজার টাকা) মোট জব্দকৃত মালামালের মূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।