বিএসএফ এর গুলিতে নিহত আলী হোসেনের লাশ ফেরত পেলেন পরিবার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৫

সংগৃহীত

পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে নিহত আলী হোসেনের (৪৫) লাশ ফেরত দিয়েছে। বুধবার রাত ৯টায় ৮৬৮/৩-এস নম্বর পিলার এলাকা দিয়ে লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকায় গুলিতে নিহত হন। ওই সময় তিনি ভারতে অবৈধ প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিএসএফ জানায়। চোরাচালান চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেয়।

পাটগ্রাম থানা পুলিশ লাশ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানিয়েছেন, লাশের হস্তান্তর করা হয়েছে নিহতের বড় ভাই আনোয়ার হোসেনের কাছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top